অর্থ-বাণিজ্যপ্রধান সংবাদ

ঢাকায় দোকান-শপিংমল খোলা রাখার সময় বাড়লো

স্টাফ রিপোর্টার:
রাজধানীতে স্বাস্থ্যবিধি বজায় রেখে প্রতিদিন রাত ৯টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা রাখার সময় বাড়ানো হয়েছে।

রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এতথ্য জানিয়েছেন।

তিনি জানান, করোনা ভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মেনে রাত ৯টা পর্যন্ত রাজধানীর দোকান ও শপিংমল খোলা রাখা যাবে। তবে মার্কেটের মালিক সমিতিকে স্বাস্থ্যবিধির বিষয়টি নিশ্চিত করতে হবে।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ ২৩ এপ্রিল দোকানপাট ও শপিংমল খোলা রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে। তবে অবশ্যই মানতে হবে স্বাস্থ্যবিধি।

 

এদিকে ঈদের আগে সর্বাত্মক লকডাউনের মধ্যেই রোববার দোকানপাট ও শপিংমল খুলে দেওয়ায় ক্রেতাদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। দোকানদাররা স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করলেও ক্রেতারা সবাই তা মানতে নারাজ। যদিও মুভমেন্ট পাস নিয়ে ক্রেতারা কেনাকাটা করতে পারবেন বলা হলেও মুভমেন্ট পাসের কোনো তোয়াক্কা নেই। অপরদিকে শর্ত মেনে স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করতে না পারলে দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মালিক সমিতি।

//এলএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
25 April 2021

ঢাকায় দোকান-শপিংমল খোলা রাখার সময় বাড়লো

chitrodesh.com