প্রধান সংবাদ

ঢাকায় এসেছেন কপ-২৬ প্রেসিডেন্ট অলোক শর্মা

স্টাফ রিপোর্টার:
দুইদিনের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ–২৬) প্রেসিডেন্ট অলোক শর্মা।

বুধবার সকাল ৯টা ২০ মিনিটে একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এসময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

ঢাকায় অলোক শর্মা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া বাংলাদেশ-যুক্তরাজ্য জলবায়ু বিষয়ক একটি রাউন্ড টেবিলে অংশ নেবেন।

যুক্তরাজ্যের ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস জানিয়েছে, অলোক শর্মা ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও বাংলাদেশ সফর করছেন। এসব দেশের সরকার, ব্যবসায়ী ও নাগরিক সমাজের নেতাদের সঙ্গে তিনি জলবায়ু পরিবর্তন ইস্যুতে আলোচনা করবেন। নেতৃদ্বয়ের সঙ্গে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেন্টিগ্রেডে সীমাবদ্ধ রাখা ও বৈশ্বিক ক্লিন পাওয়ারে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে মতবিনিময় করবেন।

উল্লেখ্য, চলতি বছরের নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ–২৬) অনুষ্ঠিত হবে।

চিত্রদেশ//এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
02 June 2021

ঢাকায় এসেছেন কপ-২৬ প্রেসিডেন্ট অলোক শর্মা

chitrodesh.com