প্রধান সংবাদ

ঢাকার যে ৩ এলাকা করোনা সংক্রমণের শীর্ষে

স্টাফ রিপোর্টার:

দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি দিনকে দিন অবনতির দিকে যাচ্ছে। বর্তমানে রাজধানীর তিন এলাকায় করোনা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি হয়েছে। এলাকাগুলো হলো-মহাখালী, যাত্রাবাড়ী ও মিরপুর।

সরকারের রোগতত্ব, রোগনির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সর্বশেষ প্রকাশিত তালিকা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। এতে দেখা গেছে, রাজধানীতে করোনায় আক্রান্ত শীর্ষ তিন এলাকা মহাখালী, মিরপুর ও যাত্রাবাড়ী। অথচ কয়েকদিন আগেও শীর্ষে ছিল রাজারবাগ আর কাকরাইল।

৪০৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় এখন পর্যন্ত শীর্ষে রয়েছে মহাখালী। মিরপুরে ৩৬৯ জন ও যাত্রাবাড়ীতে ৩৫৪ জন শনাক্ত হয়েছেন। এছাড়া মুহাম্মদপুরে ৩৩৯ জন, মুগদায় ৩৩০ জন ও উত্তরায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩১৫ জন।

আইইডিসিআর সূত্র জানায়, কাকরাইলে ২৯৯ জন, মগবাজারে ২২৭ জন, ধানমন্ডিতে ২২৭ জন, রাজারবাগে ২১৫ ও তেজগাঁওয়ে ২১২ জন, খিলগাঁওয়ে ১৮৮ জন, লালবাগে ১৮১ জন, বাড্ডায় ১৬৭ জন, বাবুবাজারে ১৬১ জন, মালিবাগে ১৪৪ জন, রামপুরায় ১৪২ জন, গুলশানে ১৩০ জন, গেন্ডারিয়ায় ১২৩ জন ও বংশালে ১০৭ জন আক্রান্ত হয়েছেন করোনায়।

এছাড়া গাজীপুরে এক হাজার ৬৫ জন, কুমিল্লায় ৮৪৬ জন, মুন্সিগঞ্জে ৭৫৭ জন, কক্সবাজারে ৭৩৪ জন, নোয়াখালীতে ৬২৬ জন, ময়মনসিংহে ৪৯১ জন, রংপুরে ৪২৭ জন, সিলেটে ৩৪৭ জন, বগুড়ায় ২১৬ জন ও জামালপুরে ২০৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

মঙ্গলবার পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫২ হাজার ৪৪৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭০৯ জনে। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৯১১ জন।

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
03 June 2020

ঢাকার যে ৩ এলাকা করোনা সংক্রমণের শীর্ষে

chitrodesh.com