প্রধান সংবাদ

ঢাকার যেসব এলাকায় গ্যাস বন্ধ থাকবে

স্টাফ রিপোর্টার:
এলিভেটেড এক্সপ্রেসওয়ে (ডিইই) প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তরের কাজে আজ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সেনানিবাসের আবাসিক এলাকা, মহাখালী ডিওএইচএস, বনানীর শহীদ তাজউদ্দীন আহমদ সরণির উভয় পাশে, পূর্ব নাখালপাড়া ও বনানী এলাকার সব আবাসিক, বাণিজ্যিক, শিল্প গ্রাহক এবং সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে জানায়, বনানী রেলওয়ে স্টেশন থেকে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তরিত হবে এবং ডিইই প্রকল্পের আওতায় থাকা গ্রাহকদের সংযোগের সাথে যুক্ত করে দেয়া হবে।

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
07 July 2020

ঢাকার যেসব এলাকায় গ্যাস বন্ধ থাকবে

chitrodesh.com