অর্থ-বাণিজ্য

টেকনাফ স্থলবন্দরে পেঁয়াজ আমদানি বেড়েছে

কক্সবাজার প্রতিনিধি:

মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বেড়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বন্দরে এসেছে ১ হাজার ৫৫১ মেট্রিক টন পেঁয়াজ। এর আগের দিন এসেছিল ১ হাজার ৩৯৭ দশমিক ৮৩০ মেট্রিক টন। টেকনাফ স্থলবন্দর শুল্ক কর্মকর্তা আবছার উদ্দিন বলেন, ‘মিয়ানমার থেকে এ স্থল বন্দর দিয়ে আজ ১ হাজার ৫৫১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। পেঁয়াজভর্তি আরও ট্রলার আসার পথে রয়েছে। এসব পেঁয়াজ ১৫ জন ব্যবসায়ী আমদানি করেছেন। চাহিদার কারণে পেঁয়াজ আমদানি বাড়ছে।’

টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্ট ব্যবস্থাপক জসিম উদ্দীন চৌধুরী বলেন, ‘মিয়ানমার থেকে আবার পেঁয়াজ আমদানি বেড়েছে। ব্যবসায়ীরা চাহিদা অনুযায়ী পেয়াঁজ আমদানি করছেন।’

শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারি মাসের তিন দিনে মিয়ানমার থেকে পেয়াঁজ এসেছে ৩৯১৩ দশমিক ৮৯৫ মেট্রিক টন। এর আগে জানুয়ারি মাসে আসে ১৫ হাজার ৭৬৫ মেট্রিক টন। ডিসেম্বর মাসে ১৪ হাজার ৬৪৭ মেট্রিক টন। নভেম্বর মাসে ২১ হাজার ৫৬০ মেট্রিক টন। অক্টোবর মাসে ২০ হাজার ৮৪৩ মেট্রিক টন। সেপ্টেম্বর মাসে ৩৫৭৩ মেট্রিক টন। আগস্ট মাসে ৮৪ মেট্রিক টন।

 

চিত্রদেশ//এইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
04 February 2020

টেকনাফ স্থলবন্দরে পেঁয়াজ আমদানি বেড়েছে

chitrodesh.com