প্রধান সংবাদ

টেকনাফ থানার নতুন ওসি আবুল ফয়সাল

কক্সবাজার প্রতিনিধি

টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ দাশের স্থালাবিষিক্ত হতে যাচ্ছেন বর্তমানে কুমিল্লা জেলার চান্দিনা থানার ওসি ইন্সপেক্টর আবুল ফয়সাল।

শনিবার বিকেলে অথবা রোববার আবুল ফয়সাল টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিতে পারেন। এ তথ্য নিশ্চিত করেছেন চান্দিনা থানার ওসি (তদন্ত) শামসুদ্দিন ইলিয়াস।

তিনি বলেন, রেঞ্জ ডিআইজি অফিস থেকে ওসি আবুল ফয়সালকে কক্সবাজার জেলায় পদায়ন করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিস সূত্র জানায়, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ নিহতের ঘটনায় টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশকে গ্রেপ্তার এবং তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে টেকনাফ থানার নতুন ওসি হিসেবে কুমিল্লা জেলার চান্দিনা থানার ওসি আবুল ফয়সালকে দায়িত্ব দেন রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক।

চিত্রদেশ//এফ//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
08 August 2020

টেকনাফ থানার নতুন ওসি আবুল ফয়সাল

chitrodesh.com