আন্তর্জাতিকপ্রধান সংবাদ

টাকা-মোবাইলে করোনা বাঁচে ২৮ দিন: গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক:

নতুন করোনাভাইরাসের সংক্রামক ক্ষমতা ব্যাংক নোট, মোবাইল ফোনের স্ক্রিন ও স্টেইনলেস স্টিলের মতো বিভিন্ন পৃষ্ঠতলে ২৮ দিন পর্যন্ত বজায় থাকতে পারে বলে জানিয়েছেন গবেষকরা। খবর বিবিসির।

অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান সংস্থার গবেষণার ফলাফল থেকে ধারণা পাওয়া যাচ্ছে, যা ভাবা হয়েছিল নতুন এই করোনাভাইরাস তার চেয়ে অনেক বেশি দিন টিকে থাকতে পারে। এই গবেষণাটি করা হয়েছে ল্যাবরেটরির নিয়ন্ত্রিত পরিবেশে, অন্ধকারে। অতি বেগুনি রশ্মি যে এ ভাইরাসকে মেরে ফেলতে পারে, তা ইতোমধ্যে দেখেছেন গবেষকরা।

তবে বাস্তব ক্ষেত্রে সারফেইস বা পৃষ্ঠতল থেকে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি কতোটা- তা নিয়ে কিছু বিশেষজ্ঞ সন্দেহ পোষণ করে আসছেন। অধিকাংশ ক্ষেত্রেই করোনাভাইরাস হাঁচি, কাঁশি ও কথাবলার মাধ্যমে ছড়ায়।

সিএসআইআরও’র ওই নতুন গবেষণায় উঠে এসেছে যে, ২০ ডিগ্রি সেলসিয়াস (৬৮ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রায় সার্স-কোভ-২ ভাইরাস ২৮ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং সংক্রমণ ঘটাতে পারে। বিশেষ করে প্লাস্টিকের ব্যাংকনোট, মোবাইলের স্ক্রীনে ব্যবহৃত গ্লাস এবং স্টেইনলেস স্টীলে এরা দীর্ঘদিন বেঁচে থাকতে সক্ষম।

তবে এই গবেষণা ফলাফলের সমালোচনা করে কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের কমন কোল্ড সেন্টারের অধ্যাপক রন একেলস বলেছেন, ভাইরাসটি ২৮ দিন বেঁচে থাকতে পারে এই ধারণা ‘জনসাধারণের মধ্যে অযথা ভয়’ ছড়াবে।

চিত্রদেশ//এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
12 October 2020

টাকা-মোবাইলে করোনা বাঁচে ২৮ দিন: গবেষণা

chitrodesh.com