খেলাধুলাপ্রধান সংবাদ

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
লাহোরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ মাঠে নেমেছে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়। ইতিমধ্যেই সিরিজে সমতায় ফিরতে আজও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মাহমুদউল্লাহ।

সিরিজে টিকে থাকতে টাইগারদের আজ জয়ের বিকল্প নেই। প্রথম ম্যাচে ব্যাটসম্যানদের ব্যাটিংটা ঠিক টি-টোয়েন্টি সুলভ ছিলনা। তাই বাংলাদেশ আজ চাইবে স্ট্রোক রোটেট করে খেলতে। অন্যদিকে অন্যদিকে আজকের ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে চাইবে পাকিস্তান। এই সিরিজের আগে নিজেদের সর্বশেষ ৯ টি-টোয়েন্টির ৮টিই হেরেছিল পাকিস্তান। তাই এই সিরিজ জিতে নিজেদের আত্ববিশ্বাস বাড়াতে চাইবে তারা।

বাংলাদেশ দল:

মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, লিটন দাস (উইকেটকিপার), সৌম্য সরকার, মাহেদী হাসান , আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন।

পাকিস্তান দল:

বাবর আজম (অধিনায়ক), আহসান আলী, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), শাদাব খান, হারিস রউফ, শাহীন আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন।

 

চিত্রদেশ //এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
25 January 2020

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

chitrodesh.com