প্রধান সংবাদ

জীবিত ব্যক্তিকে জুলাই ‘শহীদ’ দেখিয়ে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক
জুলাই গণ-অভ্যুত্থানে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সোলায়মান সেলিম নামে এক ব্যক্তিকে শহীদ দেখিয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। তিনি দাবি করছেন, জুলাই গণ-অভ্যুত্থানে তাকে শহীদ দেখিয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়টি তিনি জানতে পারেন যখন পুলিশ তার ঠিকানায় ওই হত্যা মামলার তদন্তে যায়।

বিষয়টি নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, ময়মনসিংহের ফুলবাড়ীয়া এলাকার সোলায়মান সেলিমকে জুলাই আন্দোলনে মৃত দেখিয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা হয়। মামলাটির বাদী সেলিমের আপন বড় ভাই। মামলায় প্রধান আসামি শেখ হাসিনা। এ ছাড়া ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল, শামীম ওসমানসহ ৪১ জনের নামে এবং অজ্ঞাত আসামি করা হয়েছে আরও দেড়শ থেকে দুশজন আওয়ামী লীগের নেতাকর্মীকে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে—  জীবনের নিরাপত্তার শঙ্কা থেকে স্থানীয় থানায় সম্প্রতি একটি সাধারণ ডায়েরি করেছেন সেলিম। হত্যা মামলার বাদীর পাশাপাশি যে দুজন সাক্ষী তারাও তার আপন ভাই বলে ডায়রিতে উল্লেখ করে তিনি। তিন ভাইয়ের সঙ্গে জমিজমা নিয়ে পারিবারিক দ্বন্দ্ব থাকার কথাও জানান সেলিম।

তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি আতঙ্কের মধ্যে আছেন। তার সন্দেহ পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে তার ভাই সাজানো হত্যা মামলা দিয়ে থাকতে পারে। জীবিত থাকতে যদি কেউ মৃত দেখায়, তার চেয়ে দুঃখ আর কী হতে পারে? তার ভাইয়েরাই দেখিয়েছেন তিনি নাকি মারা গেছেন।

সেলিম বলেন, আমাকে মারার জন্যই এই মামলা করছে, জুলাই আন্দোলনকে উছিলা করে। এর মধ্যে আমারে মারতে পারলে এই মামলায় যারা আসামি তারা বিনা কারণে জেল খাটতো।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
31 May 2025

জীবিত ব্যক্তিকে জুলাই ‘শহীদ’ দেখিয়ে হত্যা মামলা

chitrodesh.com