প্রধান সংবাদ

চুক্তি অনুযায়ী তিন কোটি টিকা পাবে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শুক্রবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেন।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, চুক্তি অনুযায়ী যথাসময়ে ভারত থেকে কেনা তিন কোটি টিকা পাবে বাংলাদেশ।

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতকে ভূমিকা নেওয়ার জন্য নরেন্দ্র মোদীকে আহ্বান জানিয়েছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

সাংবাদিকদের ব্রিফকালে ড. মোমেন বলেন, খুব আন্তরিকতার সঙ্গে বৈঠক হয়েছে। আগামী ৫০ বছর আমরা একসঙ্গে আরও এগিয়ে যেতে চাই। এক দেশ হঠাৎ উন্নতি হলে লাভ নেই, এই অঞ্চলের সবাইকে নিয়েই উন্নতি করতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চাই কানেক্টিভিটি বাড়ুক। করোনাকালে আমরা তাদের ভ্যাকসিন সহযোগিতা পেয়েছি। তারা ভ্যাকসিন দিয়েছেন। আমরা আশা করছি তিন কোটি ভ্যাকসিন যথাসময়ে আসবে।

ড. মোমেন বলেন, ভারত নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হয়েছে। আমাদের আশা—রোহিঙ্গা ইস্যুতে তারা ভালো ভূমিকা রাখবে, এ বিষয়ে উদ্যোগ নেবে।

প্রসঙ্গত, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের সফরে আজ বাংলাদেশে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 

চিত্রদেশ//এসএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
26 March 2021

চুক্তি অনুযায়ী তিন কোটি টিকা পাবে বাংলাদেশ

chitrodesh.com