প্রধান সংবাদরাজনৈতিক ব্যক্তিত্ব

গভীর কোমায় মোহাম্মদ নাসিম

স্টাফ রিপোর্টার:
করোনায় আক্রান্ত বর্ষীয়ান রাজনীতিক মোহাম্মদ নাসিম গভীর কোমায় আছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া।

শনিবার রাতে এসব কথা জানান তিনি। তিনি বলেন, ওনার অবস্থা সংকটাপন্ন। উনি এখন গভীর কোমায় আছেন। আজ (রোববার) যে কোন সময় মোহাম্মদ নাসিমের সিটিস্ক্যান করা হবে বলেও জানান তিনি।

এর আগে মোহাম্মদ নাসিমের ব্যক্তিগত সহকারী আশরাফুল আলম মিন্টু সাংবাদিকদের জানান, বোর্ড মিটিংয়ে তাকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত হয়েছে। অপারেশনের পর চিকিৎসকরা মোহাম্মদ নাসিমকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখেন। এবার তা বাড়িয়ে ৭২ ঘণ্টা করা হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোহাম্মদ নাসিম। গত বৃহস্পতিবার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শুক্রবার তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরের কথা ছিল। কিন্তু শুক্রবার ভোর সাড়ে ৫টায় স্ট্রোক করায় অবস্থার অবনতি ঘটে।

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
07 June 2020

গভীর কোমায় মোহাম্মদ নাসিম

chitrodesh.com