লাইফস্টাইল

খালি পেটে গ্রিন টি নয়

লাইফস্টাইল ডেস্ক:
ওজন কমাতে গ্রিন টির উপকারিতা অনেক। এ ছাড়াও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। স্বাস্থ্য সচেতনরা গ্রিন টি ছাড়া দিন শুরু করেন না। কারণ এতে আছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট। যা শরীর ও ত্বকের জন্য খুবই ভালো।

কখনো ভেবে দেখেছেন, খালি পেটে গ্রিন টি পান করা ভালো না-কি খারাপ? খালি পেটে গ্রিন টি পান করলে শরীরে নেতিবাচক প্রভাব পড়তে পারে। জেনে নিন কীভাবে-

>> খালি পেটে গ্রিন টি খেলে পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য এবং বমিভাব হতে পারে। গ্রিন টিতে ট্যানিন রয়েছে। যা পেটে অ্যাসিড বাড়িয়ে তুলতে পারে। ফলে পেট ব্যথা হয়ে থাকে। এ ছাড়াও পেটে অতিরিক্ত অ্যাসিড হওয়ায় বমিভাবও হতে পারে। এসবের কারণে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও বাড়ে।

 

>> পেপটিক আলসার বা অ্যাসিড রিফ্লাক্সে আক্রান্ত রোগীদের খালি পেটে গ্রিন টি পান করা উচিত নয়। এতে তাদের অবস্থার অবনতি হতে পারে।

>> খালি পেটে গ্রিন টি পান করলে তা সরাসরি রক্তকে প্রভাবিত করে। এতে রক্ত জমাট বাঁধায় কাজ করে যেসব প্রোটিন, সেগুলোর পরিমাণ কমতে থাকে। ফলে রক্ত পাতলা হয়ে যাওয়ার আশঙ্কা বাড়ে।

>> শরীরে আয়রনের পরিমাণও কমিয়ে দেয় গ্রিন টি। এজন্য রক্তাল্পতায় আক্রান্ত ব্যক্তিদের উচিত গ্রিন টি পান না করা। তবে কেউ যদি গ্রহণ করতে চান, তবে অবশ্যই খালি পেটে নয়।

 

>> হার্ট রেট এবং রক্তচাপ বাড়িয়ে দেয় গ্রিন টি। এতে থাকা ক্যাফেইন অ্যাড্রিনাল গ্রন্থিগুলোকে উদ্দীপিত করে। যা কর্টিসল এবং অ্যাড্রেনালিনের মতো স্ট্রেস হরমোনের ক্ষরণ বাড়ায়।

গ্রিন টি পানের উপযুক্ত সময়

১. সকালে গ্রিন টি পান করা ভালো, তবে নাস্তার পর।
২. শরীরচর্চার আগে পান করতে পারেন।
৩. সুস্থ থাকতে প্রতিদিন এক কাপ হলেও গ্রিন টি জরুরি।
৪. অবশ্যই খালি পেটে পান করা থেকে বিরত থাকুন।

 

চিত্রদেশ//এইচ//

 

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
04 February 2021

খালি পেটে গ্রিন টি নয়

chitrodesh.com