আন্তর্জাতিকপ্রধান সংবাদ

ক্যাপিটল হিলে হামলার চেষ্টা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে আবারও হামলার চেষ্টা চালানো হয়েছে। এই ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। খবর রয়টার্স ও সিএনএনের।

পুলিশ সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (২ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে। এ সময় ক্যাপিটল হিলের উত্তর গেট দিয়ে একটি গাড়ী নিরাপত্তা চৌকি ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। ঢুকতে ব্যর্থ হওয়ার পর হামলাকারী গাড়ি থেকে ছুড়ি হাতে বেরিয়ে আসেন। এরপর পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা করে দুইজনকে আহত করেন। নিরাপত্তা রক্ষার্থে পুলিশ হামলাকারীকে গুলি করে। আহত অবস্থায় পুলিশ কর্মকর্তা ও হামলাকারীকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে একজন পুলিশ কর্মকর্তা ও হামলাকারী নিহত হন।

তবে হামলকারীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

হামলা চেষ্টার পর পরই ক্যাপিটল হিল লকডাউন করা হয়। পরে লকডাউন তুলে নেওয়া হয়। তবে এই ঘটনার পর পর সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। গেল ৬ জানুয়ারি ক্যাপটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার পর ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছিল। এরপর শুক্রবার আবার মোতায়েন করা হলো। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে সেখানে।

তবে এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলতে রাজি নন মেট্রোপলিটন পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান রবার্ট কনটে। তার মতে, এই হামলাকে সন্ত্রাসবাদের ঘটনা বলে মনে হচ্ছে না।

চিত্রদেশ//এসএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
03 April 2021

ক্যাপিটল হিলে হামলার চেষ্টা, নিহত ২

chitrodesh.com