খেলাধুলা

কাল মাঠে নামছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক:
নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ।

শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে খেলাটি শুরু হবে।

এখন পর্যন্ত কিউইদের মাটিতে ১৩টি ম্যাচ খেলেছে টাইগাররা। হেরেছে সবকটিতেই। তবে এবার সেখানকার বিরূপ আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে বেশ আগেভাগেই নিউজিল্যান্ডে তাবু গেড়েছে টিম বাংলাদেশ।

প্রস্তুতির জন্য পেয়েছে লম্বা সময়। আর বাংলাদেশের জয় না থাকলেও দলের বর্তমান কোচ রাসেল ডোমিঙ্গো ঠিকই জিতেছেন দক্ষিণ আফ্রিকা দলের কোচ থাকা অবস্থায়। সবকিছু মিলিয়ে তামিমবাহিনীর সামনে ভালো সুযোগ নিউজিল্যান্ড থেকে জয় নিয়ে ফেরার।

চিত্রদেশ//এফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
19 March 2021

কাল মাঠে নামছে টাইগাররা

chitrodesh.com