প্রযুক্তি

করোনা মোকাবেলায় কৃত্রিম শ্বাসপ্রশ্বাস মেশিন তৈরি করলো বাংলাদেশ

প্রযুক্তি ডেস্ক:

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে বাংলাদেশে প্রথম ভেন্টিলেটর বা কৃত্রিম শ্বাসপ্রশ্বাস মেশিন তৈরি করলেন কার্ডিওলজী এফসিপিএস ট্রেইনি ডা. কাজী স্বাক্ষর এবং ইঞ্জিনিয়ার বায়েজীদ শুভ।

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বাংলাদেশের প্রথম এই ভেন্টিলেটরের নাম দেয়া হয়েছে স্পন্দন ।

তাদের তৈরিকৃত ভেন্টিলেটর দিয়ে টাইডাল ভলিউম, আইই রেশিও পিক ফ্লো, আপনিয়া, প্রেসার, রেসপিরেটরী রেট, ব্রেথ সেন্সর (tidal volume , IE ratio, peak flow, apnea, pressure, respiratory rate, breath sensor) সবই নিখুঁতভাবে করা যায়।

করোনা মোকাবেলায় ডা. স্বাক্ষর এবং ইঞ্জিনিয়ার বায়েজিদ এর আবিষ্কার মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে অসাধারণ ভূমিকা রাখবে বলে আশাবাদী চিকিৎসকরা।

এই ডিভাইসটি বানাতে তাদেরকে প্রত্যক্ষভাবে সহোযোগিতা করেছেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এ এফ কিংশুক এবং আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাজবিরুল হাসান কাব্য।

এছাড়া পরামর্শ ও সার্বিক সহযোগিতা করেছেন ডা. আসিফ উর রহমান (আইসিইউ রেজিস্টার, অ্যাপোলা হাসপাতাল), এম তোফাজ্জল আলি, কাজী মনসুর উল হক, ফাহিম আহমেদ, আকিফ মুন্তাসির, সোহেল রানা।

 

দেশতথ্য//এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
28 March 2020

করোনা মোকাবেলায় কৃত্রিম শ্বাসপ্রশ্বাস মেশিন তৈরি করলো বাংলাদেশ

chitrodesh.com