প্রধান সংবাদবিনোদন

ঐশ্বরিয়ার গাওয়া গানের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক
দীর্ঘদিন ধরেই সিনেমা থেকে দূরে তিনি। তবুও প্রতিনিয়ত খবরের শিরোনামে ঐশ্বরিয়া রাই বচ্চন। বর্তমানে তাঁর আরও একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে। বেশ কয়েক বছর আগের ঘটনা।

যেখানে ফারুখ শেখের শো ‘জিনা ইসি কা নাম হ্যায়’তে অংশ নিয়েছিলেন ঐশ্বরিয়া। তবে সকলেই ঐশ্বরিয়া একজন দুর্দান্ত অভিনেত্রী হিসেবে চিনলেও, খুব কম লোকই জানেন যে তিনি দারুণ গানও গান।

ঐশ্বরিয়া রাই এবং চন্দ্রচূড় সিং ‘জোশ’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। সাক্ষাৎকারে চন্দ্রচূড়কে ফারুখ অনুরোধ করেন ‘জোশ’-এর সেট থেকে কোনও একটি মজার ঘটনা শেয়ার করতে।

অভিনেতা সেখানেই ফাঁস করেন, ঐশ্বরিয়া খুব ভালো গান করেন। তিনি বলেন, ‘ঐশ্বরিয়া একজন খুব ভালো গায়িকা এবং অনেকেই হয়তো এ কথা জানে না।’

ঐশ্বরিয়া অবশ্য নিজেকে ভালো গায়িকা হিসেবে পরিচয় দিতে নারাজ। পাল্টা অভিনেত্রী জানান, চন্দ্রচূড় সিংও খুব ভালো গায়ক।

এর পরেই ফারুখ একসঙ্গে গান গাইতে বলেন ঐশ্বরিয়ার এবং চন্দ্রচূড়কে। অনেক বোঝানোর পরে ঐশ্বরিয়া রাজি হন এবং ‘মেরি সানসোঁ মে বাসা হ্যায় তেরা হি এক নাম’ গানটি গান। ঐশ্বরিয়া যখন গান গাওয়া শুরু করেন, তখন সেট একেবারে নিস্তব্ধ। সবাই মুগ্ধ হয়ে শোনেন গান। পরে চন্দ্রচূড়ও ঐশ্বরিয়ার সঙ্গে গান গেয়ে সকলকে অবাক করেন।

প্রসঙ্গত, ‘জোশ’ ছবিটি পরিচালনা করেছিলেন মনসুর খান এবং ২০০০ সালে মুক্তি পায় ছবিটি। যেখানে ঐশ্বরিয়া রাই বচ্চন এবং চন্দ্রচূড় সিং ছাড়াও অভিনয় করেছিলেন শাহরুখ খান। যিনি ঐশ্বরিয়ার ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। চন্দ্রচূড় সিং ওই সিনেমায় ঐশ্বরিয়ার প্রেমিকের ভূমিকায় অভিনয় করেছিলেন।

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
02 February 2026

ঐশ্বরিয়ার গাওয়া গানের ভিডিও ভাইরাল

chitrodesh.com