আয়োজন

এসএমই মেলা বন্ধ আজ

স্টাফ রিপোর্টার:
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে এসএমই পণ্য মেলা-২০২০ আজ বন্ধ রয়েছে। শিল্প মন্ত্রণালয়ের অধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন অষ্টমবারের মতো এ মেলার আয়োজন করেছে।

রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার (৪ মার্চ) থেকে শুরু হওয়া এ মেলা ১২ মার্চ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু শনিবার (৭ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান থাকায় মেলা বন্ধ রয়েছে। এজন্য মেলার সময় একদিন বাড়ানো হয়েছে। মেলা চলবে ১৩ মার্চ পর্যন্ত। মেলার আয়োজক সংস্থা এ তথ্য জানিয়েছে।

গত বুধবার (৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের মেলায় সারা দেশের ২৯৬টি এসএমই উদ্যোক্তা প্রতিষ্ঠানের ৩০৯টি স্টল রয়েছে। এসব স্টলে উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রি হচ্ছে।

এবারে মেলায় অংশগ্রহণ করা উদ্যোক্তাদের মধ্যে ১৯৫ নারী উদ্যোক্তা ও ১০১ পুরুষ উদ্যোক্তা। এবারের মেলায় উদ্যোক্তাদের ৬৬ শতাংশই নারী।

মেলায় দেশে উৎপাদিত পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, আইটি পণ্য, প্লাস্টিক ও সিনথেটিক পণ্য, হস্তশিল্প, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য প্রদর্শন করা হচ্ছে।

এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এবং তা সবার জন্য উন্মুক্ত।

 

চিত্রদেশ//এফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
07 March 2020

এসএমই মেলা বন্ধ আজ

chitrodesh.com