কর্পোরেট সংবাদ

এমরানুল হক ঢাকা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক

স্টাফ রিপোর্টার:
ঢাকা ব্যাংক লিমিটেড-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিযু্ক্ত হয়েছেন এমরানুল হক। নতুন দায়িত্ব পাবার আগে তিনি একই ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। গত ২২ ফেব্রুয়ারি তাকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

ঢাকা ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

তিনি সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন। মাহবুবুর রহমান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে যোগ দেওয়ায় পদটি শূন্য হয়েছিল।

ঢাকা ব্যাংকের নতুন এমডি এমরানুল হক দেশে ও বিদেশে তিন দশকের বেশী ব্যাংকিং অভিজ্ঞতা সম্পন্ন। তিনি ১৯৮৬ সালে ব্যাংক অব ক্রেডিট এন্ড কমার্স ইন্টারন্যাশনাল (বি.সি.সি.আই)-এর ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ক্যারিয়ার শুরু করেন । তিনি ১৯৯৮ সালে ঢাকা ব্যাংক লিমিটেড-এ যোগদানের পূর্বে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড এবং ক্রেডিট আফ্রিকা ব্যাংক লিমিটেড, জাম্বিয়া-এ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন । ঢাকা ব্যাংকের সাথে দীর্ঘ পথপরিক্রমায় তিনি উপব্যবস্থাপনা পরিচালক (বিজনেস ব্যাংকিং) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ করর্পোরেট শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

জনাব হক বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে দেশে এবং বিদেশে যথা মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, নেদারল্যান্ডস, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া, হংকং ও পাকিস্তানে অংশগ্রহণ করেন । তিনি একজন “সার্টিফাইড করর্পোরেট ব্যাংকার”এবং আমেরিকান একাডেমি অব ফাইন্যন্স্যিয়াল ম্যানেজমেন্ট-এর “ফেলো”। এছাড়াও তিনি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) এর “ব্যাংকিং টেকনিক এন্ড প্র্যাকটিস” সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সদস্য । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতক (সম্মান) এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ থেকে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি অর্জন করেন ।

এমরানুল হক দুই কন্যা এবং এক পুত্র সন্তানের গর্বিত পিতা ।

 

চিত্রদেশ//এফ টি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
26 February 2020

এমরানুল হক ঢাকা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক

chitrodesh.com