প্রধান সংবাদরাজনীতি

এমপি ফজলে করিমকে ঢাকায় নেওয়া হচ্ছে

চট্রগ্রাম প্রতিনিধি:

করোনা ভাইরাসে আক্রান্ত চট্টগ্রাম–৬ (রাউজান) আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।

বুধবার সকালে ফজলে করিম চৌধুরীর সন্তান ফারাজ করিম জানান, ঢাকার অ্যাপোলো হাসপাতালে তাকে ভর্তি করা হবে।

এর আগে সর্দি-জ্বর থাকায় সোমবার সকালে নমুনা দিয়েছিলেন ফজলে করিম। সন্ধ্যায় তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর তিনি শহরের বাসায় আইসোলেশনে ছিলেন। মঙ্গলবার তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা হয়েছে।

করোনা সংক্রমণের শুরু থেকে এবিএম ফজলে করিম চৌধুরী রাউজানে ত্রাণ সামগ্রী বিতরণ, করোনা আক্রান্তদের জন্য আইসোলেশন সেন্টার স্থাপনসহ নানা কার্যক্রম পরিচালনা করেন। গত ১৩ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচিতেও ব্যস্ত ছিলেন তিনি।

চিত্রদেশ//এফ//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
19 August 2020

এমপি ফজলে করিমকে ঢাকায় নেওয়া হচ্ছে

chitrodesh.com