আন্তর্জাতিকপ্রধান সংবাদ

এবার করোনায় আক্রান্ত রুশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। এবিসি নিউজ ও সিএনএন এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, এক ভিডিও কনফারেন্সে মিশুস্তিন নিজেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিজের করোনা সংক্রমণের কথা বলেছেন। এখন তিনি ঘরেই আইসোলেশনে রয়েছেন।

এমন পরিস্থিতিতে মিশুস্তিনের অসুস্থতার কারণে উপপ্রধানমন্ত্রী আন্দ্রেই বেলুসভকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। ৫৪ বছর বয়সী মিশুস্তিনকে গত জানুয়ারিতে প্রধানমন্ত্রী করেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, যার হাতে দেশের একচ্ছত্র ক্ষমতা।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
01 May 2020

এবার করোনায় আক্রান্ত রুশ প্রধানমন্ত্রী

chitrodesh.com