প্রধান সংবাদ

এবার করোনায় আক্রান্ত ঢাবি শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার:
এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী। রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার মানিকদির বাসায় ছিলেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ওই শিক্ষার্থী। সেখানে থাকাবস্থায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি।

রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, একজন শিক্ষার্থী আক্রান্ত হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। সে এখন তার পরিবারের সাথে আছে এবং মোটামুটি ভালো আছে। সবার কাছে দোয়া চেয়েছে সে।’

সামাজিক নিরাপত্তার কথা বিবেচনা করে পুরো পরিচয় প্রকাশ করা না হলেও ওই শিক্ষার্থী হলে থাকতেন না বলে জানা গেছে। তিনি রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় থাকতেন।

প্রসঙ্গত, আইইডিসিআরের সর্বশেষ তথ্য মতে, গত ২৪ ঘন্টায় দেশে ১৩৯ জনের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে হয়েছে ৬২১ জন। গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪ জন।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
13 April 2020

এবার করোনায় আক্রান্ত ঢাবি শিক্ষার্থী

chitrodesh.com