গল্প-কবিতা

আর কত!

কানিজ কাদীর

আর কত দেখতে হবে আমাদের-
নির্লজ্জ স্বার্থপরতা।
শুনতে হবে আর কত ব্যাঙ্গোক্তি,
ইতিহাস নিয়ে খেলা।
সভ্যজাতি অসভ্যতার সীমা-
যাচ্ছে ছাড়িয়ে।
আমরা পারছি না ধরতে,
এর লাগাম।
আর কত শক্তির দাপট,
আর কত বোমাবাজি, ভাংচুর।
আর কত থাকবো আমরা অসহায়।
আমাদের কি হাত পা বাঁধা!
আমাদের কি কিছুই করার নেই!
আর কতকাল করবো অপেক্ষা-
আসবে সুদিন কবে?
দেখবো দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত
দলীয়করণ মুক্ত একটি সুন্দর স্বদেশ।।

লেখক: কানিজ কাদীর

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
16 October 2020

আর কত!

chitrodesh.com