প্রধান সংবাদ

আজ ঢাকার যেসব এলাকায় ১২ ঘণ্টা থাকবে না গ্যাস

স্টাফ রিপোর্টার:
আজ বৃহস্পতিবার রাজধানীর বেশ কিছু এলাকায় পাইপলাইন স্থানান্তর কাজের কারণে ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সংযোগ বন্ধ থাকার তথ্য জানিয়েছে তিতাস গ্যাস সূত্র।

বুধবার (২২ জুলাই) সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

তিতাস গ্যাস জানিয়েছেন, ওই সময় সংসদ ভবন এলাকা, মনিপুরীপাড়া, আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া, পাইকপাড়া, পশ্চিম কাজীপাড়া, পীরেরবাগ, মিরপুর-১০ থেকে মনিপুরিপাড়া পর্যন্ত সড়কের পশ্চিম পাশ, শিশুমেলা থেকে আগারগাঁও পর্যন্ত ও আশেপাশের এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ ওই বিজ্ঞপ্তিতে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
23 July 2020

আজ ঢাকার যেসব এলাকায় ১২ ঘণ্টা থাকবে না গ্যাস

chitrodesh.com