প্রধান সংবাদ

আগে ছিলাম ছোট জেলে, এখন আছি বড় জেলে: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
করোনাকালে ঘরবন্দি জীবনের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৭-২০০৮ এ ছিলাম ছোট জেলে, এখন আছি বড় জেলে। করোনা আমাদের এই পরিস্থিতি সৃষ্টি করেছে।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর সভায় তিনি এ কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন প্রধানমন্ত্রী।

এ সময় শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগই আমার পরিবার। আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে পারলে, কথা বলতে পারলে আমার মন ভাল হয়ে যায়।

তিনি বলেন, যখনই সুযোগ পাব তখনই দলের নেতাকর্মীদের সঙ্গে দেখা করব, কথা বলব।

প্রধানমন্ত্রী আরও বলেন, আগামীতে করোনার আরও একটি ধাক্কা আসতে পারে। এ ব্যাপারে দলীয় নেতাকর্মী ও দেশবাসী সবাইকে সচেতন থাকতে হবে। আর সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বলেই করোনায় বিশ্ব যখন বিপর্যস্ত, তখন আমরা আমাদের অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখতে পেরেছি।

এ সময় তিনি সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ দেন।

চিত্রদেশ//এলএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
19 November 2020

আগে ছিলাম ছোট জেলে, এখন আছি বড় জেলে: প্রধানমন্ত্রী

chitrodesh.com