প্রধান সংবাদ

আওয়ামী লীগ নির্বাচনী ওয়াদা ভুলে যায় না: শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গেলে নির্বাচনী ওয়াদা ভুলে যায় না। পরিকল্পনা গ্রহণে ও বাস্তবায়নে নির্বাচনী ইশতেহার সামনে থাকে। বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে সম্পদের যথাযথ ব্যবহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এছাড়া কারো কথায় কান না দিয়ে আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে সচিবদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির ফলে সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। অনুষ্ঠানে প্রতিটি মন্ত্রণালয়কে শুদ্ধাচারের বিষয়ে নিজস্ব পরিকল্পনা করে তা বাস্তবায়ন করার নির্দেশ দেন বঙ্গবন্ধুকন্যা।

চিত্রদেশ//এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
17 September 2020

আওয়ামী লীগ নির্বাচনী ওয়াদা ভুলে যায় না: শেখ হাসিনা

chitrodesh.com