খােজঁ-খবরপ্রধান সংবাদস্বাস্থ্য কথা

অ্যান্টিজেন টেস্টের অনুমতি দিল স্বাস্থ্য মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার:
দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, সরকারি আরটিপিসিআর ল্যাবরেটরি এবং সব স্বাস্থ্য ইন্সটিটিউটে অ্যান্টিজেনভিত্তিক টেস্ট চালুর অনুমতি মিলেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুসরণ করে অ্যান্টিজেন পরীক্ষার অনুমতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

গত ১৭ সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ অধিশাখার উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

সেখানে বলা হয়েছে- স্বাস্থ্য মহাপরিচালকের প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এক চিঠিতে বলা হয়, সারা দেশে অ্যান্টিজেন টেস্টের চাহিদার পরিপ্রেক্ষিতে অতি অল্পসময়ে করোনা শনাক্ত করতে স্বাস্থ্য অধিদফতরের প্রস্তাবনা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্তর্বর্তীকালীন গাইডেন্স অনুসরণ করে দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, সরকারি পিসিআর ল্যাব এবং সব স্বাস্থ্য ইন্সটিটিউটে অ্যান্টিজেনভিত্তিক টেস্ট চালুর অনুমতি প্রদান করা হয়।

তবে শর্ত থাকে যে, যাচাই-বাছাইয়ের নিমিত্তে স্বাস্থ্য অধিদফতরে প্রক্রিয়াধীন কোভডি-১৯ ল্যাব সম্প্রসারণ নীতিমালাটি চূড়ান্ত হলে তা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

চিত্রদেশ//এফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
21 September 2020

অ্যান্টিজেন টেস্টের অনুমতি দিল স্বাস্থ্য মন্ত্রণালয়

chitrodesh.com