প্রধান সংবাদরাজনীতি

অস্ত্রোপচারের পর আইসিইউতে খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে একটি অস্ত্রোপচারের পর আইসিইউতে রাখা হয়েছে। সোমবার এভারকেয়ার হাসপাতালে তার অস্ত্রোসম্পন্ন হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডা. জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার একটি মাইনর অপারেশন করা হয়েছে। এখন তিনি আইসিইউতে আছেন।

ডা. জাহিদ বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) ছোট একটি বায়োপসি করা হয়েছে। অপারেশনের পরে তার সঙ্গে ছেলে তারেক রহমান কথা বলেছেন। ছোট ভাই শামীম ইস্কান্দারও কথা বলেছেন। ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি কথা বলেছেন।’

তিনি বলেন, এখন তিনি (খালেদা জিয়া) আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তবে তিনি ভালো আছেন।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
25 October 2021

অস্ত্রোপচারের পর আইসিইউতে খালেদা জিয়া

chitrodesh.com