খেলাধুলা

‘অস্কার’ জিতলেন সাকিব

স্পোর্টস ডেস্ক
আইসিসির দেওয়া এক বছরের নিষেধাজ্ঞার কারণে ক্রিকেট থেকে দূরে থাকলেও ক্রিকেটই সাকিবকে খুঁজে নিচ্ছে। আগের সাফল্যের জন্য আরো একবার আলোচনায় অলরাউন্ডার সাকিব আল হাসান।

ক্যারিবিয়ান সুপার লিগের (সিপিএল) সেরা কীর্তিকে সম্মানিত করা পুরস্কারকেই ‘অস্কার’ নাম দেয়া হয়েছে। যেখানে সেরা বোলিং ফিগারের রেকর্ডধারী হিসেবে অস্কার জিতেছেন সাকিব। বাংলাদেশি অলরাউন্ডার এই টুর্নামেন্টের ইতিহাসের সেরা স্পেলের কারণে বোলিং ক্যাটাগরিতে জিতেছেন এই পুরস্কার। সিপিএলের প্রথম আসরে বল হাতে ৬ উইকেট নেওয়ায় অস্কারের ভূষিত হন তিনি।

২০১৩ সালে সিপিএলে প্রথম আসরে ত্রিনবাগো রাইডার্সের বিপক্ষে বার্বাডোসের হয়ে ৪ ওভারে মাত্র ৬ রানে ৬ উইকেট শিকার করেছিলেন সাকিব। সিপিএলে সাকিবের সেই রেকর্ড আজও সিপিএলের সেরা বোলিংয়ের রেকর্ড হিসেবে অক্ষত আছে। সিপিএলের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সাকিবের আগুন ঝড়া ঐ বোলিংয়ের একটি ভিডিও প্রকাশ করেছে।

বর্তমানে আইসিসির নিষেধাজ্ঞা থাকায় সাকিব আল হাসান ক্রিকেটের বাইরে আছেন অনেকদিন। পরিবারকে সময় দেয়ার পাশাপাশি টিভি বিজ্ঞাপনে মাঠের বাইরেও সময়টা বেশ ভালোই কাটছে বিশ্বসেরা অলরাউন্ডারের।

 

চিত্রদেশ//টি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
20 February 2020

‘অস্কার’ জিতলেন সাকিব

chitrodesh.com