প্রধান সংবাদ

অপরাধী যেই হোক ছাড় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় যেই জড়িত থাকুক তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান মন্ত্রী।

রোববার রাতে রাজধানীর কলাবাগান এলাকায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর করা হয়। রাতে এ ঘটনায় জিডি হলেও সোমবার সকালে হাজী সেলিমের ছেলেসহ সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়।

এই ঘটনার বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হবে। সে যেই হোক। সে জনপ্রতিনিধি হোক বা যেই হোক। আইনের মুখোমুখি হতেই হবে।’

এদিকে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় হাজী সেলিমের ছেলে মোহাম্মদ এরফান সেলিমকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০নং ওয়ার্ডের কাউন্সিলর।

সোমবার দুপুরে পুরান ঢাকার চকবাজারের দেবীদাস ঘাট লেন এলাকায় হাজী সেলিমের বাসায় অভিযান চালিয়ে ইরফানকে গ্রেপ্তার করে র‌্যাব-১০। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই বাসায় তল্লাশি চলছে।

চিত্রদেশ//এফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
26 October 2020

অপরাধী যেই হোক ছাড় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

chitrodesh.com