অপরাধ ও আইনপ্রধান সংবাদ

৩১ জেলে হত্যা মামলার আসামি গুলিতে নিহত

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামে র‍্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ বঙ্গোপসাগরে ৩১ জেলে হত্যা মামলার আসামি দস্যু মোরশেদ আলম (৩৫) নিহত হয়েছেন।

রোববার (২৬ জানুয়ারি) ভোরে বাঁশখালীর বাণীগ্রাম লটমুণি পাহাড় এলাকায় এ ‘গোলাগুলির’ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে চারটি অস্ত্র, তিনটি রামদা ও ১৯ রাউন্ড গুলি জব্দ করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘কিছুদিন আগে বঙ্গোপসাগরের কুতুবদিয়ায় ৩১ জেলেকে সাগরে ফেলে নির্মমভাবে হত্যা করে দস্যু মোরশেদ ও তার দল। এছাড়াও সাগরে দস্যুতার অভিযোগে বেশ কিছু মামলা আছে তার বিরুদ্ধে। আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতারে অভিযান শুরু করে র‌্যাব। এক পর্যায়ে বাঁশখালীর বাণীগ্রাম লটমুণি পাহাড় এলাকায় তার দলের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে মোরশেদের মরদেহ পাওয়া যায়।’

 

চিত্রদেশ //এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
26 January 2020

৩১ জেলে হত্যা মামলার আসামি গুলিতে নিহত

chitrodesh.com