প্রযুক্তি

ফেসবুকের ডেভেলপার সম্মেলন ৫ মে

প্রযুক্তি ডেস্ক:
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘এফ৮’ ২০২০ সালের ৫ থেকে ৬ মে ক্যালিফোর্নিয়ার ম্যাকএনরি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। সম্প্রতি ফেসবুক আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে। সম্মেলনে ফেসবুক তাদের সর্বশেষ প্রযুক্তি, ভবিষ্যতে কাজ হচ্ছে বা হবে এমন প্রযুক্তি, অ্যাপ ইত্যাদি বিষয়গুলোর বিস্তারিত তুলে ধরে।

ইতোমধ্যে এফ৮ (www.f8.com)-এর ওয়েবসাইটে সম্মেলনের বিস্তারিত জানতে আগ্রহীদের নিবন্ধন সুবিধা চালু করা হয়েছে। যেখানে আগ্রহীরা নাম এবং ই-মেইল ঠিকানা দিয়ে নিবন্ধন করে সম্মেলনের ব্যাপারে তথ্যাদি জানতে পারবেন।

গত বছর এফ৮ সম্মেলনে ফেসবুক কর্তৃপক্ষ নতুনভাবে ফেসবুকের নতুন সুবিধা, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ডেটিং, মার্কেটপ্লেস ইত্যাদি নিয়ে কি কি কাজ হচ্ছে বা কি কি প্রযুক্তি সুবিধা আসছে সেগুলো নিয়ে আলোচনা করেছে। পাশাপাশি ভার্চুয়াল রিয়েলিটি, স্মার্টহোম, হার্ডওয়্যারসহ আরও বেশ কিছু বিষয় ডেভেলপারদের সঙ্গে আলোচনা করা হয়।

আগামী বছরের সম্মেলনে ঠিক কি কি বিষয় তুলে ধরা হবে সে বিষয়ে কিছু জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ। তবে ধারণা করা হচ্ছে নতুন বেশ কিছু পণ্যের ডেমো, নতুন উদ্যোগের সঙ্গে ডেভেলপারদের কাজের সুযোগসহ বেশ কিছু বিষয় তুলে ধরবে ফেসবুক।

তথ্যসূত্র: ফেসবুক ফর ডেভেলপার্স

চিত্রদেশ ডটকম//এলএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
24 November 2019

ফেসবুকের ডেভেলপার সম্মেলন ৫ মে

chitrodesh.com