প্রযুক্তি

বন্ধ হয়ে গেছে ফেসবুক নোটিফিকেশন

প্রযুক্তি ডেস্ক:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবারও সমস্যা দেখা দিয়েছে। ফেসবুক অ্যাপে নোটিফিকেশন বারে গেলে ‌‘নো নোটিফিকেশন’ দেখাচ্ছে।

শনিবার (২৫ জানুয়ারি) রাত সোয়া এগারোটা থেকে হঠাৎ বন্ধ হয়ে গেছে ফেসবুকের সব নোটিফিকেশন। এতে করে আর কোনো একটিভিটিরই পরের ধাপ জানা যাচ্ছে না।

এর আগেও ফেসবুকের কাভার ফটো নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। কেউ কাভার ফটো আপলোড দিলে তা কারো হোম পেজে যাচ্ছিলো না। এবার নতুন সমস্যা দেখা দিলো নোটিফিকেশনে। এ নিয়ে ফেসবুক কর্তৃপক্ষ এখনও কোনো বক্তব্য দেয়নি।

 

চিত্রদেশ //এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
26 January 2020

বন্ধ হয়ে গেছে ফেসবুক নোটিফিকেশন

chitrodesh.com