নারী মঞ্চ

ফাতেমা মুজিবের হাত ধরে বাংলাদেশের ৭ম স্বর্ণ

স্টাফ রিপোর্টার:
এসএ গেমসের ৭ম দিনে ফেন্সিংয়ের হাত ধরে এলো বাংলাদেশের ৭ম স্বর্ণ। সেভার ইভেন্টে ফাতেমা মুজিব এনে দিলেন বাংলাদেশকে দিনের তৃতীয় স্বর্ণ।

এর আগে দিনের শুরুতে মাবিয়া আক্তার নারীদের ৭৬ কেজি শ্রেণিতে শ্রীলঙ্কার প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণ জিতেছিলেন। এরপর পুরুষ ১০২ কেজি শ্রেণিতে বাংলাদেশকে স্বর্ণ এনে দিলেন জিয়ারুল ইসলাম।

বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন হুমায়রা আক্তার অন্তরা। তবে সেটি ছিল ব্রোঞ্জ। তায়কোয়ান্দোতে এবার বাংলাদেশ প্রথম সোনার পদক জেতে। দিপু চাকমা পাইয়ে দেন প্রথম স্বর্ণ। তায়কোয়ান্দোতে ছেলেদের এককে পুমসায় ২৯ অথবা এর বেশি ওজনে ভারতের প্রতিযোগীকে হারিয়ে বাংলাদেশকে প্রথম সোনা জেতান রাঙামাটির ছেলে দিপু।

এরপর কারাতে কুমিতে সোনা জেতেন আল আমিন। সেটি ছিল বাংলাদেশের দ্বিতীয় সোনার পদক। কারাতে ইভেন্টের ৬০ কেজি ওজন শ্রেণি কুমিতে সোনা পাইয়ে দেন বাংলাদেশ সেনাবাহিনীর আল আমিন। দেশের তৃতীয় স্বর্ণ জেতেন বাংলাদেশের আরেক খেলোয়াড় মারজানা আক্তার প্রিয়া। এসএ গেমসে দেশের পক্ষে তৃতীয় সোনার পদক আসে মেয়েদের কারাতে ইভেন্টে। মেয়েদের অনূর্ধ্ব-৫৫ কেজি কুমি ইভেন্টে সোনা জেতেন মারজানা। বাংলাদেশ চতুর্থ সোনার পদক পাইয়ে দেন হুমায়রা আক্তার অন্তরা। কারাতে ৬১ কেজি কুমিতে স্বর্ণ জেতেন অন্তরা।

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
08 December 2019

ফাতেমা মুজিবের হাত ধরে বাংলাদেশের ৭ম স্বর্ণ

chitrodesh.com