গল্প-কবিতা

প্রেমের কবিতা: দাউদ হায়দার

১

একথা ঠিক

তোমার চুম্বন ছিল আকারমাত্রিক

তোমার চাহনি ছিল বিহ্বল

মনে হয়, বিস্ফোরণ-ভরা শরীরের কোলাহল

বলেছিলাম, ‘আয় বৃষ্টি ঝেঁপে’

তুমি বললে, ‘ঝরুক বর্ষণ সংক্ষেপে’

১৮ জুন, ২০১৯, মাদ্রিদ, স্পেন

২

তোমাকে নিয়ে যে—গুঞ্জরন

নিশ্চয় উৎস আছে কোথাও

প্রণয়ের যে সংক্ষিপ্ত মনন

মূলে প্রবাহমান জলতরঙ্গ উধাও

২০ জুন, ২০১৯, বার্সিলোনা, স্পেন

৩

ভালো বাসাবাসি অনেক হয়েছে এবার

বিরহব্যথা শুরু।

অতীত দিনগুলো আসবে না আর

ভবিষ্যৎও নয় সুচারু

২৬ জুন, ২০১৯, ইবিজা, স্পেন

৪

এই শরতে মেঘের পরতে-পরতে

ভাসে মুখ নিরুদ্দেশের জগতে

কার মুখ? শহরের আনাচে-কানাচে আজ

নির্মম দিন সঙ্গহীন সমাজ

স্মৃতির আবগাহনে নিজেকে আড়াল করো

মেঘের হিন্দোল নিত্য বাড়ে যক্ষের বিরহ

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
24 November 2019

প্রেমের কবিতা: দাউদ হায়দার

chitrodesh.com