প্রধান সংবাদ

ঢাকায় তাপমাত্রা বাড়তে পারে আজ

স্টাফ রিপোর্টার:
গত কয়েক দিনের তুলনায় দেশে আজ ঝড়বৃষ্টি তুলনামূলক কম হতে পারে। ঢাকাতেও দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

৮ আগস্ট সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

ঢাকার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সাথে দুই এক জায়গায় হালকা বৃষ্টি/বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় এখানে বৃষ্টিপাত হয়েছে ৫ মিলিমিটার।

অন্যদিকে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত:
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বগুড়া, সিলেট, খুলনা, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও টাঙ্গাইল অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

চিত্রদেশ//এফ//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
08 August 2020

ঢাকায় তাপমাত্রা বাড়তে পারে আজ

chitrodesh.com