প্রধান সংবাদ

টিকা না পাওয়ার কারণ নেই: অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
করোনা টিকা না পাওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

টিকার দ্বিতীয় ডোজ নিয়ে সংশয় আছে বলে বিবিসির প্রতিবেদন প্রসঙ্গে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এ ধরনের কোনো মেসেজ আমার কাছে নেই। নানাজন নানা কথা বলবে। আমরা টিকার জন্য ইতোমধ্যে টাকা পরিশোধ করেছি। টিকা না পাওয়ার কারণ নেই, আমরা পাবো।

করোনা সংক্রমণ অনেক বাড়ছে, গত বছরের মতো এবছরও অফিস-আদালত বন্ধের কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেয়ার জন্য অন্যতম একটি বিষয় হলো টিকা, সেই টিকার কাজ চলমান। এখানে কিছু বিষয় সামনে রেখে করোনা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবে। এরই মধ্যে আমাদের প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কিছু নির্দেশনা জানিয়েছেন। সেই নির্দেশনাগুলো পরিপালন করা হবে। সেগুলো পরিপালন হলে আমি মনে করি করোনা সংক্রমণ কমে আসবে।

তিনি বলেন, সবাই টিকা নিচ্ছে। ভ্যাকসিন নেয়া শেষ হয়ে গেলে করোনার প্রভাবটা কমে আসবে। এটাই এখন সারাবিশ্ব প্রত্যাশা করে আছে। যেখানে যেখানে টিকা দিয়েছে সেখানে সেখানে করোনা কমে আসছে। আমরা এই প্রত্যাশা নিয়েই আছি।বিনিয়োগ বার্তা//এল//
জনতারকণ্ঠ//এলএইচ//
চিত্রদেশ//এসএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
31 March 2021

টিকা না পাওয়ার কারণ নেই: অর্থমন্ত্রী

chitrodesh.com