আয়োজন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলা শুক্রবার

স্টাফ রিপোর্টার:
‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দশমবারের মতো প্রজাপতি মেলা আয়োজন করতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ। প্রতিবছরের মতো এবারও প্রজাপতি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার (২০ ডিসেম্বর) এ প্রজাপতি মেলা অনুষ্ঠিত হবে।

ওইদিন সকাল নয়টা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত চলবে মেলার কার্যক্রম।

বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে মেলার উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে প্রজাপতি মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক মনোয়ার হোসেন এ তথ্য জানান।

মেলায় দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে র‌্যালি, শিশু-কিশোরদের জন্য প্রজাপতিবিষয়ক ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতিবিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা, জীবন্ত প্রজাপতি হাট দর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি উড়ানো, বারোয়ারি বিতর্ক (প্রজাপতি ও জলবায়ু পরিবর্তন), প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতিবিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।

মেলায় প্রজাপতি গবেষণায় সার্বিক অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম. এ. বাশারকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০১৯’ দেওয়া হবে। এছাড়া ‘ইয়াং বাটারফ্লাই এনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড’ দেওয়া হবে সবুজবাগ সরকারি কলেজের শিক্ষার্থী অরুণাভ ব্রণোকে।

২০১০ সাল থেকে প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে ধারাবাহিকভাবে এ মেলার আয়োজন করা হচ্ছে।

চিত্রদেশ //এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
19 December 2019

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলা শুক্রবার

chitrodesh.com