আন্তর্জাতিকপ্রধান সংবাদ

গণতন্ত্র রক্ষা পেয়েছে: প্রথম ভাষণে প্রেসিডেন্ট বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক:

একদিকে রাজনৈতিক সংকট, অন্যদিকে করোনাভাইরাস মহামারির তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। ক্ষমতাগ্রহণের পর প্রথম ভাষণে এমন কঠিন সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

অভিষেক ভাষণে বাইডেন বলেন, এটা আমেরিকার দিন। এটা গণতন্ত্রের দিন। আজ কোনো প্রার্থীর বিজয় নয়, আমরা একটি কারণ উদযাপন করব। কারণটি গণতন্ত্র। মানুষের প্রার্থনা কবুল হয়েছে। মানুষের ইচ্ছার মান রাখা হয়েছে।

শপথ নেয়ার মাত্র দু’সপ্তাহ আগে ক্যাপিটলে দাঙ্গার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র মূল্যবান, গণতন্ত্র ভঙ্গুর। আর এই মুহূর্তে গণতন্ত্র জয়ী হলো।

স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে বাইডেনকে শপথবাক্য পাঠ করান যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস। তার আগে শপথ নেন দেশটির ইতিহাসে প্রথম নারী ভাইস-প্রেসিডেন্ট হওয়া কমলা হ্যারিস।

এর আগে, নির্ধারিত সময় সকাল ১০টার দিকেই ক্যাপিটলে পৌঁছান জো বাইডেন। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জিল বাইডেন, কমলা হ্যারিস, কমলার স্বামী ডগ এমহফ প্রমুখ।

সূত্র: সিএনএন, সিবিএস নিউজ

চিত্রদেশ//এইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
21 January 2021

গণতন্ত্র রক্ষা পেয়েছে: প্রথম ভাষণে প্রেসিডেন্ট বাইডেন

chitrodesh.com