লাইফস্টাইল

ইফতারে মুখরোচক চিকেন শাসলিক

লাইফস্টাইল ডেস্ক:

ইফতারে মুখরোচক কিছু খেতে চাইলে খাবার তালিকায় রাখতে পারেন চিকেন শাসলিক। সুস্বাদু এ খাবারটি তৈরি করতে পারেন ঘরেই।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন চিকেন শাসলিক।

চিকেন শাসলিক

উপকরণ

মোরগ এক কেজি, আদার রস এক চা চামচ, রসুনের রস এক চা চামচ, মরিচ গুঁড়া দুই চা চামচ, গোলমরিচ গুঁড়া এক চা চামচ, মাস্টারড পেস্ট এক চা চামচ, ওয়েস্টার সস দুই চা চামচ, চিনি এক চা চামচ, টকদই কোয়ার্টার কাপ, সরিষার তেল চার টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী, বাটার অয়েল তেল ভাজার জন্য, মটো, বড় পেঁয়াজ, ক্যাপসিকাম, টুথপিক অথবা কাঠি।

যেভাবে করবেন

মোরগের মাংস হাড় ছাড়িয়ে ছোট চারকোনা আকারে টুকরো করতে হবে। মাংসের সঙ্গে লবণ, সব মসলা ও তেল মিশিয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। ক্যাপসিকাম, টমেটো (বিচি ফেলে) চারকোণা টুকরো করে পেঁয়াজ লম্বায় দু’ভাগ করে ভাঁজে ভাঁজে খুলে নিতে হবে।

কাঠিতে মাংস, টমেটো, মাংস পেঁয়াজ, মাংস ক্যাপসিকাম এভাবে পর পর গেঁথে নিতে হবে। পরে ফ্রাইং পেন/তাওয়ায় সেঁকা তেলে ভেজে নিতে হবে।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
13 May 2020

ইফতারে মুখরোচক চিকেন শাসলিক

chitrodesh.com