আন্তর্জাতিক

করোনা ভ্যাকসিনের প্রথম ধাপের পরীক্ষায় সফল

আন্তর্জাতিক ডেস্ক:

করোনা ভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষায় প্রথম ধাপে সফল্য এসেছে বলে ঘোষণা দিয়েছে মার্কিন বায়োটেক সংস্থা মডার্না। এই ভ্যাকসিন মানবদেহের প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হয়েছে বলে তারা দাবি করেছেন।

প্রাকৃতিকভাবে এই ভাইরাস যে সংক্রমণ ঘটায় তার বিরুদ্ধে লড়বে এই ভ্যাকসিন। এটি সম্পূর্ণভাবে নিরাপদ ও যথেষ্ট সহনশীল। প্রথম ধাপের পরীক্ষা সেই প্রমাণ করেছে বলে জানিয়েছেন মডার্নার চিফ মেডিক্যাল অফিসার ট্যাল জাকস।

ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের পক্ষ থেকে ভ্যাকসিনটির পরীক্ষা করা হয়৷ এই পরীক্ষার জন্য মার্কিন সরকার খরচ করেছে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা। তবে এটা একেবারে প্রথমিক স্তরের পরীক্ষা বলেও জানিয়েছে মডার্না। প্রথম পর্যায়ে যে পরীক্ষাটি হয়েছে তাতে ৪৫ জনের ওপর পরীক্ষা চালানো হয়।

এরপর দ্বিতীয় দফার পরীক্ষায় আরও বেশি মানব শরীর ব্যবহার করা হবে৷ তবে তৃতীয় দফাটি সব থেকে গুরুত্বপূর্ণ৷ কারণ সেই পরীক্ষায় সফল হতে পারেলেই মিলবে সম্পূর্ণ সাফল্য৷ যার দিকে এই মুহূর্তে তাকিয়ে আছে গোটা বিশ্ব।
এর আগে ইঁদুরের ওপর পরীক্ষায় দেখা গিয়েছে এই ভ্যাকসিন প্রয়োগে তাদের ফুসফুসে কোনও ভাইরাসের সংক্রমণ হয়নি বলে দাবি এই সংস্থার৷ তবে আপাতত তৃতীয় ধাপ সাফল্যের সঙ্গে পার করার দিকেই দৃষ্টি মডার্নার। যত তাড়াতাড়ি সম্ভব সে পথে এগোচ্ছে এই সংস্থা-জানিয়েছেন সংস্থাটির সিইও স্টেফান ব্যানসেল। সূত্র: বিজনেস ইনসাইডার

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
19 May 2020

করোনা ভ্যাকসিনের প্রথম ধাপের পরীক্ষায় সফল

chitrodesh.com