প্রধান সংবাদ

নারায়ণগঞ্জে করােনায় নতুন আরও ৭৪ জন আক্রান্ত, মৃত্যু ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

করোনাভাইরাসে নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ৭৪ জন আক্রান্ত হয়েছেন। এ সময়ের মধ্যে জেলায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ৪৪ জন সুস্থ হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৭৪ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। আর এখন পর্যন্ত জেলায় মোট ৬ হাজার ৬৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৬০৯ ফলাফলে পজিটিভ এসেছে।

জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসাবে শনাক্ত মোট রোগীর সংখ্যা ১৫৩৫ জন (মৃত্যুসহ)। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হলো ৬১ জন আর সুস্থ হয়েছেন ৩৮৬ জন।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
16 May 2020

নারায়ণগঞ্জে করােনায় নতুন আরও ৭৪ জন আক্রান্ত, মৃত্যু ১

chitrodesh.com