প্রধান সংবাদ

ফরিদপুরে বিদেশফেরত ৩৮৩৫ প্রবাসী, কোয়ারেন্টিনে ১১!

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে গত ১ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত বিদেশফেরত তিন হাজার ৮৩৫ জন। বিদেশফেরত প্রবাসীরা তাদের নিজ উদ্যোগে হোম কোয়ারেন্টিনে থাকার কথা থাকলেও তারা সেই নির্দেশনা মানছেন না। করোনাভাইরাস ছড়ানোর আশঙ্কা নিয়েও তারা বাইরে ঘুরে বেড়াচ্ছেন।

গত ১ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত তিন হাজার ৮৩৫ প্রবাসী বিদেশ থেকে ফরিদপুর এসেছেন। যাদের বেশিরভাগই ভারত থেকে দেশে এসেছেন। ইমিগ্রেশনের চোখ ফাঁকি দিয়ে তারা চলে গেছেন নিজ নিজ গন্তব্যে।

এসব বিদেশফেরত লোককে খুঁজে বের করে হোম কোয়ারেন্টিনে রাখার ঘোষণা দিয়েছে ফরিদপুর স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত ফরিদপুরে হোম কোয়ারেন্টিনে রয়েছেন মাত্র ১১ জন।

ফরিদপুর সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান জানান, জেলায় বিদেশফেরত যাত্রী নিজে উদ্যোগী হয়ে তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা সবাই নিজ উদ্যোগে হোম কোয়ারেন্টিনে ছিলেন।

এদের মধ্যে শহরের ঝিলটুলীর তিনজন ইতোমধ্যে সংক্রমণ ঝুঁকির সময়সীমা অতিক্রম করায় তাদের মুক্তভাবে চলাফেরার অনুমতি দেয়া হয়েছে।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, ইমিগ্রেশন পুলিশের তরফ থেকে ফরিদপুরের স্বাস্থ্য অধিদফতরের নিকট এ তালিকা সরবরাহ করা হয়েছে। এদের হোম কোয়ারেন্টিনে রাখার নির্দেশনা রয়েছে।

এদিকে ফরিদপুরে এখন পর্যন্ত ১১ জন বিদেশফেরতকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তবে করোনা নিয়ে আতঙ্ক না ছড়িয়ে যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
19 March 2020

ফরিদপুরে বিদেশফেরত ৩৮৩৫ প্রবাসী, কোয়ারেন্টিনে ১১!

chitrodesh.com