প্রধান সংবাদরাজনীতি

মুজিববর্ষ উপলক্ষে আ.লীগের মতবিনিময় সভা বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার:
মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ-এর কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
04 March 2020

মুজিববর্ষ উপলক্ষে আ.লীগের মতবিনিময় সভা বৃহস্পতিবার

chitrodesh.com