প্রধান সংবাদ

মেয়ের অসুস্থতার খবরে একদিন আগেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রীয় সফরে চীনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল বৃহস্পতিবার (১১ জুলাই) তার দে‌শে ফেরার কথা থাকলেও কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের অসুস্থতার খবরে বেইজিং সফর সংক্ষিপ্ত করে একদিন আগেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী।

এই সফরে সায়মা ওয়াজেদ পুতুলেরও সফরসঙ্গী হওয়ার কথা ছিল। কিন্তু হালকা জ্বর থাকায় তিনি সফরে অংশ নেননি।

তার জ্বর, সর্দি-কাশির পরিমাণ বৃদ্ধি পাওয়ার খবরে একদিন আগেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী। তবে প্রধানমন্ত্রীর চীন সফরের সব অনুষ্ঠান অপরিবর্তিত রয়েছে।

এদিকে, মঙ্গলবার (৯ জুলাই) বেইজিংয়ের সেন্ট রেজিস হোটেলে এক সংবাদ সম্মেলনে সফর সংক্ষিপ্ত করার তথ‌্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরের সব অনুষ্ঠান অপরিবর্তিত রয়েছে। শুধু সূচিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। সরকারপ্রধানের দেশে ফেরার কথা ছিল ১১ জুলাই সকালে। কিন্তু এর পরিবর্তে তিনি বুধবার (১০ জুলাই) রাতে ঢাকায় ফিরবেন।

এর আগে, সোমবার (৮ জুলাই) সকালে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন স্থানীয় সময় সন্ধ্যায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আরো পড়ুন: কোটা আন্দোলনকারীদের যে সিদ্ধান্তকে যৌক্তিক বললেন ওবায়দুল কাদের

এসময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চীন সরকারের ভাইস মিনিস্টার, বেইজিংয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
10 July 2024

মেয়ের অসুস্থতার খবরে একদিন আগেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

chitrodesh.com