প্রধান সংবাদ

মৌসুমের বৃষ্টিতে ভিজছে রাজধানী

স্টাফ রিপোর্টার:
চলতি মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। ঢাকা ছাড়াও ফরিদপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকার ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টি বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে ঝড়ের দমকা হাওয়া ও প্রবল বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

রাজধানীতে মঙ্গলবার ভোর থেকেই আকাশ মেঘলা হয়ে উঠে আকাশ। সাড়ে ৭টা থেকে শুরু হয় ঝড়-বৃষ্টি । ঝড়ে ধুলোবালি উড়তে শুরু করে। ফলে আকস্মিক বিড়ম্বনায় পড়েন নগরবাসী। অনেক স্থানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। এছাড়া হঠাৎ বৃষ্টির কারণে রাজধানীতে অফিস, শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য প্রত্যাহিক কাজে যারা বাইরে বেরিয়েছিল তাদের ভোগান্তিতে পড়তে হয়। তবে সকাল ৮টার দিকে বৃষ্টির তীব্রতা কমে এসেছে। এখনও গুঁড়িগুঁড়ি বৃষ্টির পড়ছে।

আবহাওয়া অফিসের এক কর্মকর্তা জানান, এটাই মৌসুমের প্রথম ঝড়। ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলের উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে।

এর আগে আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে বলা হয়েছিল, চলতি মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুই দিন বজ্র এবং শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় ও দেশের অন্যত্র তিন-চারদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।

আবহাওয়া অফিস বলছে, এ মাসের দিনের তাপমাত্রা স্বাভাবিক (৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস) অপেক্ষা সামান্য কম থাকার সম্ভাবনা আছে।

তবে মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিম অঞ্চলের ওপর দিয়ে একটি মৃদু (৩৬ থেকে ৩৮) বা মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে।

মার্চ মাসের শেষ সপ্তাহে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ভারি বৃষ্টিপাতজনিত কারণে আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে বলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

 

চিত্রদেশ //এফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
03 March 2020

মৌসুমের বৃষ্টিতে ভিজছে রাজধানী

chitrodesh.com