প্রযুক্তি

চালু হলো বিটুবি ই-কমার্স সাইট ‘অফিসক্লিক ডটকম’

স্টাফ রিপোর্টার:
অরওজ্যানিক অফিস সলিউশনস সম্প্রতি ই-কমার্স সাইট অফিসক্লিক ডটকম উদ্বোধন হয়েছে। এই ই-কমার্স সাইটে মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান প্রয়োজনীয় অফিস ব্যবহার সামগ্রী ক্রয় করার ক্ষেত্রে ওয়ান স্টপ সেবা পাবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অরওজ্যানিক রিসোর্সেস (বিডি) এর ব্যবস্থাপনা পরিচালক এ.এইচ.এ. আল রহমান, হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রেজাউল্লাহ হাশমী প্রমুখ।

মালয়েশিয়া ভিত্তিক স্বনামধন্য বাণিজ্যিক প্রতিষ্ঠান অরওজ্যানিক গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান অফিসক্লিক।

অফিসক্লিকের ওয়েবসাইটে যেকোনো প্রতিষ্ঠান বিনামূল্যে নিজস্ব অ্যাকাউন্ট খুলে প্রয়োজনীয় অফিস সামগ্রী (ষ্টেশনারী পণ্য, কিচেন সামগ্রী, পরিচ্ছন্নতার পণ্য, আইটি সামগ্রী) এবং অফিসের সলিউশনস (স্ক্যানিং, ডিজিটাইজিং, ডাটা আরকাইভিং, ডিএমএস) সেবা গ্রহণ করতে পারবেন।

অফিসক্লিকের একটি বিশেষ সুবিধা হলো এর ওয়েবসাইটে রেজিস্টারকৃত প্রতিষ্ঠান তার ক্রয়কৃত পণ্যের তথ্য বিশ্লেষণ দ্বারা অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন।

বর্তমানে ঢাকা এবং চট্টগ্রামে অফিসক্লিকের নিজস্ব অয়্যারহাউস অবস্থিত, যার ফলে প্রশিক্ষিত ও নিবেদিত প্রাণ ডেলিভারি দল বিভিন্ন স্থানে স্বল্প সময়ে প্রয়োজনীয় পণ্য সরবরাহ করতে সক্ষম হয়।

আরও বিস্তারিত তথ্য জানা যাবে https://www.officeklick.com/ ভিজিট করে।

 

চিত্রদেশ ডটকম//এস//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
30 November 2019

চালু হলো বিটুবি ই-কমার্স সাইট ‘অফিসক্লিক ডটকম’

chitrodesh.com