
গল্প-কবিতাপ্রধান সংবাদ
মো: মেহেবুব হকের কবিতা ‘অলৌকিক সমাধান’
রক্তে রক্তে মিশে আছে বেঈমানের ছাপ
রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে দুর্নীতির বিষবাষ্প
মানবতা পদদলিত হয়েছে শাসন শোষণের ভারে।
তবুও অবুঝ মনের গভীরে সান্ত্বনা ঢেলে
সত্য ও সুন্দরের প্রতিষ্ঠায় চেরাগ জ্বেলে
আমি বজ্রকণ্ঠে আওয়াজ তুলেছি
হক ও ইনসাফের ঝান্ডা তুলে।
ধিরে ধিরে জেগেছে আশার আলো
ঈমানে বলীয়ান হৃদয় হয়েছে ঋদ্ধ
আদল এ এহসানের ভীড়ে মিলেছে পূর্ণতার রৌশানি।
এ যেন অলৌকিক সমাধান
মানুষে মানুষে ভাতৃত্বের মিলনমেলা
খোদায়ী শাসনে মানবপ্রেমের চূড়ান্ত লীলা।



