
গল্প-কবিতাপ্রধান সংবাদ
মো: মেহেবুব হকের কবিতা ‘বৈরাগ্যের মাহাত্ম্য’
এ কেমন বিষণ্ণ বাস্তবতা!
চারপাশে চলছে গুমোট গল্প
অস্তিত্বের ভীড়ে অনস্তিত্বের চর্চা
অন্তরের গভীরে আত্মার ছটফটানি
সসীম মিলিতে হতে চাই অসীমের মাঝে।
লালিত স্বপ্নের ভুবনে গোপনে মজে
অজস্র গোমরাহীর মাঝে আল্লাহকে খুঁজে
আমি আটকে আছি জীবনের চোরাবালিতে
বৈরাগী সেজে।



