গল্প-কবিতাপ্রধান সংবাদ

মো: মেহেবুব হকের কবিতা ‘অখন্ড লড়াই’

এলমের লড়াই,
অস্তিত্বের লড়াই,
আত্মশুদ্ধির লড়াই,
দিনে দিনে বেড়েছে ঋণ
তবুও দেখায় অহমিকা, করি বড়াই।

আলমে আরওয়াহতে উচ্চারিত একত্বের তাগিদ তুলে
জাত-পাত-ধর্মের যত সংকীর্ণতায় চলে
সসীমের মাঝে নিজেকে হারিয়েছি অমীমের মাহাত্ম্য ভুলে।

এ যেন ক্রমবর্ধমান হাহাকার
ক্ষণে ক্ষণে বেড়েছে পরিচয়হীনতা
মানবতার অপমৃত্যুতে কেঁদেছে বিবেক।

তবুও আল্লাহর দরবারে দুহাত ফেলে
বিষন্ন মনের গভীরে ফরিয়াদ তুলে
আমি প্রেমের আসন পেতেছি
হিংসা বিদ্বেষের সকল অপছায়া বেমালুম ভুলে।
এটাই মহব্বতের অনন্ত দুনিয়া
খোদায়ী শাসনের ঐশী রৌশনি
যার স্পর্শে কেটে যায় তমানিশার অন্ধকার
খুলে যায় বন্ধ মনের অনন্ত দুয়ার
হালকা হয়ে আসে অস্থির মনের ঢেউ
পার্থিব আনন্দ অশ্রুর চক্র ভুলে
তৃষিত আত্মা মিলিত হতে চাই
দয়াময় আল্লাহপাকের করুণার অনন্ত সাগরে
যেখানে প্রেম, প্রেমিক ও প্রেমাষ্পদ
হারিয়ে ফেলে নিজস্ব পরিচয়
শুধুই বিরাজ করে
একক অখণ্ড সত্ত্বা
এক আল্লাহ।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
16 June 2026

মো: মেহেবুব হকের কবিতা 'অখন্ড লড়াই'

chitrodesh.com