সারাদেশ

সাপাহারে ডাঃ সালেক চৌধুরীর পক্ষে গণসংযোগ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক সংসদ সদস্য ডাঃ সালেক চৌধুরীর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত হয়েছে।

মঙ্গলবার বিকেলে সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়নের কলমুডাঙ্গা চৌমুহনীতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় স্থানীয় বাজার ও আশপাশের এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।লিফটে বিতরণ শেষে আয়োজিত
পথ সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. রফিকুল ইসলাম চৌধুরী বেনু,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি তরিকুল ইসলাম চেয়ারম্যান, সহ-সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী ,শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম চৌধুরী রবি,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আক্কাস আলী, পাতাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাসান আলীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
14 October 2025

সাপাহারে ডাঃ সালেক চৌধুরীর পক্ষে গণসংযোগ

chitrodesh.com